প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২

( ২০১২ সনের ৪৭ নং আইন )

খন্ড ‘খ’- সাধারণ সরবরাহের ক্ষেত্রে

করযোগ্য সরবরাহের উপর মূসক প্রদানকাল

1[৩৩। (১) কোন করযোগ্য সরবরাহের উপর আরোপিত মূসক নিম্নবর্ণিত কার্যাবলির মধ্যে যাহা সর্বাগ্রে ঘটে, উহা সংঘটিত হইবার সময় প্রদেয় হইবে, যথা:-

                (ক) যখন সরবরাহ প্রদান করা হয়;

                (খ)   যখন সরবরাহ সংক্রান্ত চালানপত্র ইস্যু করা হয়;

                (গ)   যখন পণের আংশিক বা সমুদয় গ্রহণ করা হয়; এবং

                (ঘ)   যখন কোন সরবরাহ ব্যক্তিগতভাবে ব্যবহার করা হয় বা অন্যের ব্যবহারের   জন্য প্রদান করা হয়।

     (২) কোন সরবরাহ আনুক্রমিক (Progressive) বা পর্যাবৃত্ত (Periodic) সরবরাহ হিসাবে বিবেচিত হইলে উহার উপর আরোপিত মূসক নিম্নবর্ণিত কার্যাবলির মধ্যে যাহা সর্বাগ্রে ঘটে, উহা সংঘটিত হইবার সময় প্রদেয় হইবে, যথা:-

                (ক) যখন উক্ত সরবরাহের প্রত্যেকটির বিপরীতে পৃথক চালানপত্র ইস্যু করা হয়;

                (খ)  যখন উক্ত সরবরাহের প্রত্যেকটির বিপরীতে প্রাপ্য পণের আংশিক বা সমুদয় গ্রহণ করা হয়; এবং

                 (গ)  যখন 2[আনুক্রমিক] সরবরাহের বিপরীতে মূল্য প্রদেয় হয়।

     (৩) উপ-ধারা (২) এর বিধান সত্ত্বেও বিতরণ নেটওয়ার্কের মাধ্যমে পানি, গ্যাস, জ্বালানী তৈল বা বিদ্যুৎ এর আনুক্রমিক বা পর্যাবৃত্তিক সরবরাহ করা হইলে, যে তারিখে উক্ত সরবরাহের প্রত্যেকটির বিপরীতে চালানপত্র ইস্যু করা হয়, উক্ত তারিখ হইতে  3[৯০ (নব্বই)] দিনের মধ্যে  প্রদেয় মূসক পরিশোধ করিতে হইবে।]


 

 

  • 1
    ধারা ৩৩ অর্থ আইন, ২০১৯ (২০১৯ সনের ১০ নং আইন) এর ৭২ ধারাবলে প্রতিস্থাপিত।
  • 2
    "আনুক্রমিক" শব্দ "অনুক্রম" শব্দের পরিবর্তে অর্থ আইন, ২০২৪ (২০২৪ সনের ৫ নং আইন) এর ৫ ধারাবলে প্রতিস্থাপিত যাহা ২০২৪ সনের ১ জুলাই হইতে কার্যকর।
  • 3
    “৯০(নব্বই)” সংখ্যা, বন্ধনী ও শব্দ “৬০(ষাট)” সংখ্যা, বন্ধনী ও শব্দের পরিবর্তে অর্থ আইন, ২০২০ (২০২০ সনের ৯ নং আইন) এর ৬০ ধারাবলে প্রতিস্থাপিত।
Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs