প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২

( ২০১২ সনের ৪৭ নং আইন )

অতিরিক্ত পরিশোধিত কর সমন্বয় বা ফেরত প্রদান

৭২। 1[(১)] যদি কোন ব্যক্তি কোন কর মেয়াদের দাখিলপত্রে প্রদর্শিত প্রদেয় করের তুলনায় অতিরিক্ত পরিমাণ কর পরিশোধ করেন, তাহা হইলে নির্ধারিত সময়সীমা, শর্ত ও পদ্ধতিতে উক্ত অর্থ ফেরত গ্রহণের জন্য আবেদন করা যাইবে বা পরবর্তী 2[৬ (ছয়) কর মেয়াদের মধ্যে] দাখিলপত্রে হ্রাসকারী সমন্বয় সাধন করা যাইবে।

 

3[(২) যদি কোনো অনিবন্ধিত ব্যক্তি কর্তৃক ভুলবশত কোন কর পরিশোধ করা হয়, তাহা হইলে যে কমিশনারেটের অর্থনৈতিক কোডে উক্ত কর জমা প্রদান করা হইয়াছে উক্ত কমিশনারেট নির্ধারিত পদ্ধতিতে উক্ত কর ফেরত প্রদান করিতে পারিবে।]


  • 1
    বিদ্যমান বিধান উপ-ধারা (১) হিসাবে অর্থ আইন, ২০২২ (২০২২ সনের ১৩ নং আইন) এর ৬৯ ধারাবলে সংখ্যায়িত যাহা ১ জুলাই ২০২২ তারিখ হইতে কার্যকর।
  • 2
    “৬ (ছয়) কর মেয়াদের মধ্যে” সংখ্যা, বন্ধনী ও শব্দগুলি “পরবর্তী” শব্দের পর অর্থ (২০২৫-২০২৬ অর্থ বৎসর) আইন, ২০২৬ (২০২৬ সনের ৮৯ নং আইন) এর ১৪ ধারাবলে সন্নিবেশিত।
  • 3
    উপ-ধারা (২) অর্থ আইন, ২০২২ (২০২২ সনের ১৩ নং আইন) এর ৬৯ ধারাবলে সংযোজিত যাহা ১ জুলাই ২০২২ তারিখ হইতে কার্যকর।
Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs