প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২

( ২০১২ সনের ৪৭ নং আইন )

হাইকোর্ট বিভাগে 1[আপিল]

১২৪। (১) বোর্ড বা 2[আপিল ট্রাইব্যুনালের] আদেশ দ্বারা সংক্ষুব্ধ ব্যক্তি বা কমিশনার বা মহাপরিচালক পদমর্যাদার নিম্নে নহেন, এমন কোন মূসক কর্মকর্তা, উক্ত আদেশের আইনগত প্রশ্নে বাংলাদেশ সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগে 3[আপিলের] আবেদন দাখিল করিতে পারিবেন।

(২) আপাততঃ বলবৎ অন্য কোন আইনে যাহা কিছুই থাকুক না কেন, উক্ত 4[আপিলের] বিষয়ে, যতদূর সম্ভব দেওয়ানী কার্যবিধির বিধানাবলী প্রযোজ্য হইবে।

(৩) উপ-ধারা (১) এর অধীন হাইকোর্ট বিভাগে 5[আপিলের] আবেদন দাখিলের ক্ষেত্রে, তামাদি আইন, ১৯০৮ এর ধারা ৫ প্রযোজ্য হইবে।

(৪) মূসক কর্মকর্তা ব্যতীত, অন্য কোন ব্যক্তি কর্তৃক উপ-ধারা (১) এর অধীন হাইকোর্ট বিভাগে 6[আপিলের] আবেদন দাখিলের ক্ষেত্রে, তাহাকে তর্কিত আদেশে উল্লিখিত প্রদেয় 7[করের, জরিমানা ব্যতীত,] ১০ (দশ) শতাংশ অর্থ পরিশোধ করিতে হইবে।

  • 1
    “আপিল” শব্দ “রিভিশন” শব্দের পরিবর্তে অর্থ আইন, ২০২১ (২০২১ সনের ১১ নং আইন) এর ৫৬(ক) ধারাবলে প্রতিস্থাপিত।
  • 2
    “আপিল ট্রাইব্যুনালের” শব্দুগলি “আপীলাত ট্রাইব্যুনালের” শব্দগুলির পরিবর্তে অর্থ অধ্যাদেশ, ২০২৫ (২০২৫ সনের ২৮ নং অধ্যাদেশ) এর ২৩ ধারাবলে প্রতিস্থাপিত যাহা ২০২৫ সনের ১ জুলাই হইতে কার্যকর।
  • 3
    “আপিলের” শব্দ “রিভিশনের” শব্দের পরিবর্তে অর্থ আইন, ২০২১ (২০২১ সনের ১১ নং আইন) এর ৫৬(খ) ধারাবলে প্রতিস্থাপিত।
  • 4
    “আপিলের” শব্দ “রিভিশনের” শব্দের পরিবর্তে অর্থ আইন, ২০২১ (২০২১ সনের ১১ নং আইন) এর ৫৬(খ) ধারাবলে প্রতিস্থাপিত।
  • 5
    “আপিলের” শব্দ “রিভিশনের” শব্দের পরিবর্তে অর্থ আইন, ২০২১ (২০২১ সনের ১১ নং আইন) এর ৫৬(খ) ধারাবলে প্রতিস্থাপিত।
  • 6
    “আপিলের” শব্দ “রিভিশনের” শব্দের পরিবর্তে অর্থ আইন, ২০২১ (২০২১ সনের ১১ নং আইন) এর ৫৬(খ) ধারাবলে প্রতিস্থাপিত।
  • 7
    “করের, জরিমানা ব্যতীত,” শব্দগুলি ও কমাগুলি “করের বা জরিমানার” শব্দের পরিবর্তে অর্থ আইন, ২০২২ (২০২২ সনের ১৩ নং আইন) এর ৭৮(খ) ধারাবলে প্রতিস্থাপিত যাহা ১ জুলাই ২০২২ তারিখ হইতে কার্যকর।
Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs