প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২

( ২০১২ সনের ৪৭ নং আইন )

অব্যাহতি

1[১২৬।  2[(১) সরকার, সরকারি গেজেটে প্রজ্ঞাপন বা বিশেষ আদেশ দ্বারা, প্রজ্ঞাপনে বা বিশেষ আদেশে উল্লিখিত সীমা ও শর্ত সাপেক্ষে, যে কোনো পণ্য বা পণ্য শ্রেণির আমদানি বা সরবরাহ বা প্রদত্ত যে কোনো সেবাকে এই আইনের অধীন আরোপযোগ্য মূল্য সংযোজন কর বা, ক্ষেত্রমত, সম্পূরক শুল্ক বা আগাম কর হইতে অব্যাহতি প্রদান করিতে পারিবে।]       

 

(২) বোর্ড, বিশেষ আদেশ দ্বারা, আদেশে উল্লিখিত সীমা ও শর্ত সাপেক্ষে কোন আন্তর্জাতিক চুক্তি বা দ্বিপক্ষীয় চুক্তি পারস্পরিক ভিত্তিতে (reciprocal basis) বাস্তবায়নের জন্য, যে কোন পণ্যের আমদানি, সরবরাহ গ্রহণ বা সেবা গ্রহণকে এই আইনের অধীনে আরোপযোগ্য মূল্য সংযোজন কর বা, ক্ষেত্রমত, সম্পূরক শুল্ক 3[বা আগাম কর ] হইতে অব্যাহতি প্রদান করিতে পারিবে।         

 

4[***]]


  • 1
    ধারা ১২৬ অর্থ আইন, ২০১৯ (২০১৯ সনের ১০ নং আইন) এর ১০১ ধারাবলে প্রতিস্থাপিত।
  • 2
    উপ-ধারা (১) অর্থ সংক্রান্ত কতিপয় আইন (দ্বিতীয় সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ (২০২৫ সনের ৫২ নং অধ্যাদেশ) এর ২ ধারাবলে প্রতিস্থাপিত।
  • 3
    “বা আগাম কর” শব্দগুলি “সম্পূরক শুল্ক” শব্দগুলির পর অর্থ আইন, ২০২০ (২০২০ সনের ৯ নং আইন) এর ৭৭(ক) ধারাবলে সন্নিবেশিত।
  • 4
    “বা আগাম কর” শব্দগুলি “সম্পূরক শুল্ক” শব্দগুলির পর অর্থ আইন, ২০২০ (২০২০ সনের ৯ নং আইন) এর ৭৭(খ) ধারাবলে সন্নিবেশিত।
Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs