প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০১২

( ২০১২ সনের ৪৮ নং আইন )

পরিচালনা পর্ষদের সভা
১০। (১) এই ধারার বিধানাবলী সাপেক্ষে, পরিচালনা পর্ষদ উহার সভার কার্যপদ্ধতি নির্ধারণ করিতে পারিবে।
 
 
(২) পরিচালনা পর্ষদের সভা চেয়ারম্যান কর্তৃক নির্ধারিত স্থান ও সময়ে অনুষ্ঠিত হইবে:
 
 
তবে শর্ত থাকে যে, প্রতি ৩ (তিন) মাসে পরিচালনা পর্ষদের অন্যুন একটি সভা অনুষ্ঠিত হইবে।
 
 
(৩) পরিচালনা পর্ষদের সকল সভা চেয়ারম্যান এর সভাপতিত্বে এবং তাহার অনুপস্থিতিতে চেয়ারম্যানের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি বা তৎকর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কোন সদস্য সভায় সভাপতিত্ব করিবেন।
 
 
(৪) পরিচালনা পর্ষদের সভার কোরাম গঠনের জন্য উহার চেয়ারম্যানসহ মোট সদস্য সংখ্যার অর্ধেকের বেশী সদস্যের উপস্থিতির প্রয়োজন হইবে।
 
 
(৫) পরিচালনা পর্ষদের সভায় উপস্থাপিত সকল বিষয় উপস্থিত সদস্যগণের প্রদত্ত ভোটের সংখ্যা গরিষ্ঠতার ভিত্তিতে নিষ্পত্তি হইবে।
 
 
(৬) পরিচালনা পর্ষদের সভায় প্রত্যেক সদস্যের একটি করিয়া ভোট থাকিবে এবং ভোটের সমতার ক্ষেত্রে, সভায় সভাপতিত্বকারী ব্যক্তির দ্বিতীয় বা নির্ণায়ক ভোট থাকিবে।
 
 
(৭) পরিচালনা পর্ষদের কোন সদস্যপদে শূন্যতা বা পরিচালনা পর্ষদ গঠনে ত্রুটি থাকিবার কারণে পরিচালনা পর্ষদের কোন কার্য বা সিদ্ধান্ত অবৈধ হইবে না এবং তৎসম্পর্কে কোন প্রশ্ন উত্থাপন করা যাইবে না।
 
 
(৮) পরিচালনা পর্যদের সভায় যোগদানের জন্য অবৈতনিক সদস্যগণ, বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে, কর্তৃপক্ষের তহবিল হইতে সম্মানী প্রাপ্য হইবেন।
 
 

Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs