প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

এক্সচেঞ্জেস ডিমিউচ্যুয়ালাইজেশন আইন, ২০১৩

( ২০১৩ সনের ১৫ নং আইন )

ডিমিউচ্যুয়ালাইজেশন এর জন্য স্কীম দাখিল
৫। এই আইন কার্যকর হইবার তারিখ হইতে ৯০ (নববই) দিনের মধ্যে বিদ্যমান এক্সচেঞ্জ ডিমিউচ্যুয়ালাইজেশন স্কীমসহ নিম্নলিখিত তথ্যাদি কমিশন এর নিকট দাখিল করিবে, যথাঃ-
 
 
(ক) উহার সংঘস্মারক ও সংঘবিধি পরিবর্তন সংক্রান্ত প্রস্তাব যাহাতে অন্যান্য বিষয়ের মধ্যে পরিচালনা পরিষদের সদস্য হইবার জন্য প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতার বিস্তারিত বিবরণ থাকিতে হইবে;
 
 
(খ) উহার প্রাথমিক শেয়ারহোল্ডারদের নামের তালিকা এবং তাহাদের প্রত্যেকের নামে নগদ অর্থের বিনিময় ব্যতিরেকে (For consideration other than cash) বরাদ্দতব্য শেয়ারের পরিমাণ;
 
 
(গ) ডিমিউচ্যুয়ালাইজেশন এর জন্য প্রাতিষ্ঠানিক পরিচালনা কাঠামো (Governance Structure) সংক্রান্ত Board and Administration Regulations , অথবা অনুরূপ বিধানাবলীর খসড়া;
 
 
(ঘ) প্রস্তাবিত প্রথম পরিচালনা পরিষদের পরিচালকদের তালিকা;
 
 
(ঙ) কমিটিসমূহের কাঠামো এবং উক্ত কমিটিসমূহে স্বতন্ত্র পরিচালকদের ভূমিকার বিস্তারিত বিবরণ;
 
 
(চ) কমিশন কর্তৃক নির্ধারিত যে কোন তারিখে এক্সচেঞ্জ এর আর্থিক মূল্যায়ন প্রতিবেদন যাহা ডিসকাউন্টেড ক্যাশ ফ্লো, ডিভিডেন্ড ডিসকাউন্ট, এন্টারপ্রাইজ ভ্যালু, সদস্যদের সম্মিলিত মূলধনের নীট সম্পদ মূল্য এবং ভবিষ্যৎ আয়ের বর্তমান মূল্য এর সংমিশ্রনে, অথবা কমিশনের নিকট গ্রহণযোগ্য যে কোন আন্তর্জাতিকভাবে স্বীকৃত পদ্ধতি অনুসরণে, কমিশন কর্তৃক নিবন্ধিত কোন মার্চেন্ট ব্যাংকার অথবা বিদেশী ইনভেস্টমেন্ট ব্যাংক কর্তৃক প্রস্ত্তত করিতে হইবে;
 
 
(ছ) কমিশন কর্তৃক নির্ধারিত যে কোন তারিখে তৎকর্তৃক অনুমোদিত কোন নিরীক্ষক কর্তৃক প্রস্ত্ততকৃত এক্সচেঞ্জ এর দায় ও সম্পদের পুনঃমূল্যনির্ধারণ (Re-valuation) এবং উহার ভিত্তিতে ১০ (দশ) টাকা অভিহিত মূল্যে (Face Value) শেয়ারের সংখ্যা নির্ধারণ;
 
 
(জ) উহার ইস্যূতব্য শেয়ারসংখ্যাসহ অনুমোদিত এবং পরিশোধিত মূলধন সংক্রান্ত প্রস্তাব;
 
 
(ঝ) সংশ্লিষ্ট যে সকল বিধানাবলীর পরিবর্তন করিতে হইবে সেইগুলির খসড়া সংশোধনী প্রস্তাব;
 
 
(ঞ) স্বার্থ-সংঘাত নিয়ন্ত্রণ এবং বিনিয়োগকারীর স্বার্থ সংরক্ষণ পদ্ধতি;
 
 
(ট) স্ব-নিয়ন্ত্রক এর দায়িত্ব হইতে ব্যবসা কার্যক্রম পৃথকীকরণের পদ্ধতি;
 
 
(ঠ) শেয়ার মালিকানা বিস্তৃতকরণ পদ্ধতি এবং উহা অর্জনের জন্য সময়সীমা;
 
 
(ড) নতুন ট্রেক-হোল্ডারদের অন্তর্ভুক্তির ক্ষেত্রে এক্সচেঞ্জ কর্তৃক যোগ্যতা, ফি নির্ধারণ, এবং অন্যান্য আনুষ্ঠানিকতা প্রতিপালনের জন্য সময়সীমা নির্দিষ্টকরণ;
 
 
(ঢ) অন্যূন ৩ (তিন) বৎসরের ব্যবসায় পরিকল্পনাসহ উহার লভ্যাংশ সংক্রান্ত নীতিমালা (policy on dividend), সম্ভাব্য মূলধনী ব্যয় (Capital expenditure) এবং অর্থায়নের উৎস সংক্রান্ত বিবরণী;
 
 
(ণ) ডিমিউচ্যুয়ালাইজেশন এর জন্য প্রয়োজনীয় অথবা উহার সহিত সম্পর্কিত অন্য যে কোন বিষয়।
 
 

Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs