স্কীম অনুমোদন
৬। (১) ধারা ৫ অনুযায়ী দাখিলকৃত স্কীম প্রাপ্তির পর অনধিক ৬০ (ষাট) দিনের মধ্যে কমিশন তৎকর্তৃক প্রয়োজনীয় বলিয়া বিবেচিত সংশোধনসহ বা সংশোধন ব্যতিরেকেই উক্ত স্কীম অনুমোদন করিবে।
(২) উপ-ধারা (১) অনুযায়ী কোন সংশোধন বা পরিবর্তন করিবার ক্ষেত্রে বিদ্যমান এক্সচেঞ্জকে শুনানীর সুযোগ প্রদান করিতে হইবে ।
(৩) দাখিলকৃত স্কীম ও তথ্যাদির মধ্যে অসম্পূর্ণতা থাকিলে উহা দূরীকরণের জন্য কমিশন সময় নির্দিষ্ট করিয়া বিদ্যমান এক্সচেঞ্জকে নির্দেশনা প্রদান করিতে পারিবে।
(৪) বিদ্যমান এক্সচেঞ্জ কর্তৃক নির্দিষ্ট সময়ের মধ্যে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণে ব্যর্থতার ক্ষেত্রে, কমিশন, সংশ্লিষ্ট দলিলাদি প্রস্তুত করিয়া উহার সিদ্ধান্ত বিদ্যমান এক্সচেঞ্জকে প্রতিপালনের জন্য জানাইয়া দিতে পারিবে এবং উক্ত দলিলাদি প্রস্তুতের জন্য কোন মার্চেন্ট ব্যাংকার বা কোন নিরীক্ষক নিয়োগের প্রয়োজন হইলে, উহার যাবতীয় ব্যয় সংশ্লিষ্ট বিদ্যমান এক্সচেঞ্জ বহন করিবে।
(৫) উপ-ধারা (৪) এর অধীন কমিশন কর্তৃক প্রস্তুতকৃত দলিলাদি বা গৃহীত কোন সিদ্ধান্ত চূড়ান্ত বলিয়া গণ্য হইবে এবং উহা সংশ্লিষ্ট এক্সচেঞ্জ এবং উহার সদস্যবৃন্দের জন্য বাধ্যকর হইবে।
Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs