প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

এক্সচেঞ্জেস ডিমিউচ্যুয়ালাইজেশন আইন, ২০১৩

( ২০১৩ সনের ১৫ নং আইন )

সংঘস্মারক ও সংঘবিধি পরিবর্তন, শেয়ার বরাদ্দ, ইত্যাদি
৮। স্কীম অনুমোদন প্রাপ্তির ৩০ (ত্রিশ) দিনের মধ্যে বিদ্যমান এক্সচেঞ্জ-
 
 
(ক) উহার শেয়ারহোল্ডারদের সাধারণ সভায় অনুমোদিত স্কীম, সংঘস্মারক ও সংঘবিধি পরিবর্তন এবং ডিমিউচ্যুয়ালাইজড এক্সচেঞ্জ এর প্রথম পরিচালনা পরিষদ এর পরিচালকগণের তালিকা বিশেষ সিদ্ধান্ত হিসাবে গ্রহণ (adopt) করিবে;
 
 
(খ) প্রাথমিক শেয়ারহোল্ডারগণের অনুকূলে অজড় (Dematerialized) অবস্থায় শেয়ার বরাদ্দ করিবে, যাহা কোন সময় বা কোন কারণেই জড় (Rematerialized) অবস্থায় রূপান্তর করা যাইবে না;
 
 
(গ) প্রাথমিক শেয়ারহোল্ডারের অনুকূলে বরাদ্দকৃত শেয়ারের অন্যূন ৬০ (ষাট) শতাংশ শেয়ার একটি ব্লকড হিসাবে ধারা ১৪ অনুযায়ী হস্তান্তরের সময় পর্যন্ত জমা রাখিবে;
 
 
(ঘ) প্রাথমিক শেয়ারহোল্ডারকে ব্লকড হিসাবে জমাকৃত উহার শেয়ারের সংখ্যা উল্লেখপূর্বক একটি করিয়া সনদ প্রদান করিবে; এবং
 
 
(ঙ) প্রাথমিক শেয়ারহোল্ডারকে একটি করিয়া ট্রেডিং রাইট এনটাইটেলমেন্ট সার্টিফিকেট (ট্রেক) প্রদান করিবে।
 
 

Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs