প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

এক্সচেঞ্জেস ডিমিউচ্যুয়ালাইজেশন আইন, ২০১৩

( ২০১৩ সনের ১৫ নং আইন )

সংঘস্মারক ও সংঘবিধি দাখিল, ইত্যাদি
৯। (১) বিদ্যমান এক্সচেঞ্জ ধারা ৮ এর দফা (ক) অনুযায়ী সংঘস্মারক ও সংঘবিধি পরিবর্তনের বিশেষ সিদ্ধান্ত গ্রহণের ৭ (সাত) দিনের মধ্যে উহা কমিশন এবং রেজিস্ট্রারের নিকট নিম্নলিখিত কাগজাদি দাখিল করিবে, যথাঃ-
 
 
(ক) গৃহীত সংঘস্মারক ও সংঘবিধির একটি অনুলিপি;
 
 
(খ) সংঘস্মারক ও সংঘবিধি পরিবর্তন সংক্রান্ত বিশেষ সিদ্ধান্তের অনুলিপি;
 
 
(গ) উহার প্রথম পরিচালনা পরিষদ এর পরিচালকদের বিবরণ (Particulars of Directors) ;
 
 
(ঘ) উহার শেয়ার বরাদ্দ সংক্রান্ত প্রতিবেদনের (Return of allotment of shares) অনুলিপি;
 
 
(ঙ) প্রাথমিক শেয়ারহোল্ডারের অনুকূলে অজড় অবস্থায় শেয়ার বরাদ্দ করা হইয়াছে মর্মে উহার নিরীক্ষক কর্তৃক ইস্যুকৃত প্রত্যয়নপত্র; এবং
 
 
(চ) প্রাথমিক শেয়ারহোল্ডারের অনুকূলে বরাদ্দকৃত শেয়ারের অন্যূন ৬০ (ষাট) শতাংশ ব্লকড হিসাবে জমা করা হইয়াছে মর্মে ডিপজিটরির প্রত্যয়নপত্র।
 
 
 
 
(২) উপ-ধারা (১) এ উল্লিখিত কাগজাদি দাখিল হওয়ার পর উক্ত কাগজাদি সম্পর্কে সংশ্লিষ্ট বিধি-বিধান অনুসরণের বিষয়ে সন্তুষ্ট হইলে, রেজিস্ট্রার, দাখিল হওয়ার অনধিক ১৪ (চৌদ্দ) দিনের মধ্যে-
 
 
(ক) গৃহীত সংঘস্মারক ও সংঘবিধি নিবন্ধিকৃত করিয়া নিবন্ধন প্রত্যায়নপত্র প্রদান করিবেন; এবং
 
 
(খ) গ্যারাণ্টি দ্বারা সীমাবদ্ধ পাবলিক কোম্পানী হইতে শেয়ার দ্বারা সীমাবদ্ধ পাবলিক কোম্পানীতে রূপান্তরের প্রমাণস্বরূপ সংশ্লিষ্ট এক্সচেঞ্জ এর অনুকুলে একটি পুনঃনিবন্ধন সনদ প্রদান করিবেন।
 
 
 
 
(৩) এই আইন দ্বারা নির্ধারিত দায়িত্ব হস্তান্তরের সময় পর্যন্ত এক্সচেঞ্জের প্রথম পরিচালনা পরিষদ উহার উপর অর্পিত দায়িত্ব পালন করিবে।
 
 

Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs