ডিমিউচ্যুয়ালাইজেশন পরবর্তী পালনীয় শর্তাদি
১১। (১) বিদ্যমান অন্য কোন আইনে যাহা কিছুই থাকুক না কেন, ডিমিউচ্যুয়ালাইজড এক্সচেঞ্জ, নিম্নলিখিত শর্তাদি আবশ্যিকভাবে পালন করিবে, যথাঃ-
(ক) ডিমিউচ্যুয়ালাইজেশন এর তারিখ হইতে ৯০ (নববই) দিনের মধ্যে সংঘবিধি অনুযায়ী নির্বাচন সম্পন্ন করিয়া পরিচালনা পরিষদের প্রথম সভা অনুষ্ঠান করিবে;
(খ) লেনদেনের অধিকার হইতে উহার মালিকানা ও ব্যবস্থাপনা পৃথক করিবে;
(গ) অনুমোদিত স্কীম-এ বর্ণিত যোগ্যতা ও শর্তাদি অনুযায়ী ট্রেডিং রাইট এণ্টাইটেলমেন্ট সার্টিফিকেট প্রদান করিবে;
(ঘ) কমিশনের লিখিত পূর্বানুমোদন সাপেক্ষে, বিশেষ সিদ্ধান্তবলে, নতুন শেয়ার ইস্যু করিবে।
(২) ডিমিউচ্যুয়ালাইজড এক্সচেঞ্জ এর পরিচালনা পরিষদের চেয়ারম্যানসহ সংখ্যাগরিষ্ঠ সদস্য স্বতন্ত্র পরিচালক হইবেন।
(৩) ডিমিউচ্যুয়ালাইজড এক্সচেঞ্জ এর পরিচালনা পরিষদ স্বতন্ত্র পরিচালকদের মধ্য হইতে চেয়ারম্যান নির্বাচন করিবে।
Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs