প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

বাংলাদেশ রাবার বোর্ড আইন, ২০১৩

( ২০১৩ সনের ১৯ নং আইন )

বোর্ডের সচিব এবং তাহার দায়িত্ব ও কর্তব্য
১৫। (১) বোর্ডের একজন সচিব থাকিবেন যিনি সরকার কর্তৃক নিযুক্ত হইবেন এবং তাহার চাকুরীর শর্তাবলি সরকার কর্তৃক স্থিরীকৃত হইবে।
 
 
(২) সচিব বোর্ডের সার্বক্ষণিক মুখ্য নির্বাহী কর্মকর্তা হইবেন এবং তিনি –
 
 
(ক) পরিষদের সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য দায়ী থাকিবেন;
 
 
(খ) পরিষদের নিকট কর্মকাণ্ডের জবাবদিহিতা নিশ্চিত করিবেন; এবং
 
 
(গ) পরিষদের নির্দেশনা অনুযায়ী বোর্ডের কার্যাবলি সম্পাদন করিবেন।
 
 
(৩) সচিবের দায়িত্ব ও কর্তব্য হইবে নিম্নরূপ, যথা:-
 
 
(ক)পরিষদের সিদ্ধান্ত ও নির্দেশনা বাস্তবায়ন;
 
 
(খ) বোর্ডের কর্মসূচী এবং বাৎসরিক কর্মসূচির বাজেটসহ রাজস্ব বাজেট প্রণয়ন;
 
 
(গ) পরিষদ কর্তৃক অনুমোদিত পরিকল্পনা এবং কর্মসূচী বাস্তবায়ন;
 
 
(ঘ) বোর্ডের কর্মকর্তা ও কর্মচারীদের শৃংখলা ও নিয়ন্ত্রণ; এবং
 
 
(ঙ) পরিষদ কর্তৃক অর্পিত অন্য কোন দায়িত্ব পালন।
 
 

Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs