প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

বাংলাদেশ রাবার বোর্ড আইন, ২০১৩

( ২০১৩ সনের ১৯ নং আইন )

রহিতকরণ ও হেফাজত
২৩। (১) এই আইন কার্যকর হইবার সঙ্গে সঙ্গে নিম্নবর্ণিত প্রজ্ঞাপনসমূহ রহিত হইবে। যথা:-
 
 
(ক) কৃষি মন্ত্রণালয়ের বন, মৎস্য ও পশুসম্পদ বিভাগের Notification No. 1/For-109/75/1109, তারিখ 1st October 1977 ও Notification No. 1/For-109/75/1046(A), তারিখ 10th November 1977 ;
 
 
(খ) কৃষি ও বন মন্ত্রণালয়ের Notification No. 1/For-109/75/162, তারিখ 23rd March 1978;
 
(গ) পরিবেশ ও বন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন নং- পবম/-৪/বস-১৫/৯১/৪৩৯, তারিখঃ ১১-৪-১৯৯১ ইং; প্রজ্ঞাপন নং- পবম-৪/বশি-১৫/৯১/৪৮৫, তারিখঃ ০১-০৬-১৯৯১ইং; প্রজ্ঞাপন নং- পবম-৩(৫ রাবার)/৩/৯১/৭৬১, তারিখঃ ১৩-৮-১৯৯১ ইং প্রজ্ঞাপন নং- পবম-৬/রাবার-৬/৯২/৫১৫, তারিখঃ ২২-০৮-১৯৯৩ইং ও প্রজ্ঞাপন নং- পবম-৬/রাবার-৬/৯২/১২০, তারিখঃ ০৪-০৬-৯৪ ইং এবং
 
 
(ঘ) এতদ্‌সংশ্লিষ্ট অন্য কোন প্রজ্ঞাপন, যদি থাকে।
 
 
(২) উপ-ধারা (১) এর অধীন রহিত হওয়া সত্ত্বেও , রহিত প্রজ্ঞাপনের অধীন-
 
 
(ক) কৃত কর্ম বা গৃহীত ব্যবস্থা এই আইনের অধীন কৃত বা গৃহীত হইয়াছে বলিয়া গণ্য হইবে; এবং
 
 
(খ) কোন কার্যক্রম বা গৃহীত ব্যবস্থা অনিষ্পন্ন বা চলমান থাকিলে উহা, যতদূর সম্ভব, এই আইনের বিধান অনুসারে নিষ্পন্ন করিতে হইবে।
 
 

Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs