প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

1[বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি] আইন, ২০১৩

( ২০১৩ সনের ৪৭ নং আইন )

অঙ্গীভূত ও অধিভুক্ত একাডেমি, ইনস্টিটিউট বা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা ইত্যাদি
৫। (১) অঙ্গীভূত ও অধিভুক্ত একাডেমি, ইনস্টিটিউট বা প্রতিষ্ঠানের একাডেমিক কার্যক্রম সরেজমিনে তদারকীকরণ, নিয়ন্ত্রণ, ব্যবস্থাপনা, উন্নয়ন ইত্যাদি সংক্রান্ত বিষয়াদি বিশ্ববিদ্যালয়ের নিয়ন্ত্রণাধীনে পরিচালিত হইবে।
 
 
(২) বাংলাদেশ মেরিন একাডেমি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত একাডেমী হইবে।
 
 
(৩) এই ধারায় উল্লিখিত বিষয়াদি সম্পর্কিত বিধান সংবিধি দ্বারা নির্ধারিত হইবে।
 

  • 1
    "বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি" শব্দগুলি "বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটি, বাংলাদেশ" শব্দগুলি ও কমার পরিবর্তে বিশ্ববিদ্যালয় সংক্রান্ত কতিপয় আইন (সংশোধন) আইন, ২০২৬ (২০২৬ সনের ৭৯ নং আইন) এর ৪ (ক) ধারাবলে প্রতিস্থাপিত।
Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs