প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

1[বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি] আইন, ২০১৩

( ২০১৩ সনের ৪৭ নং আইন )

একাডেমি বা ইনস্টিটিউট পরিদর্শক
১৮। (১) ভাইস-চ্যান্সেলর, সিন্ডিকেটের অনুমোদনক্রমে, তদ্‌কর্তৃক নির্ধারিত শর্তে, অধ্যাপক বা সমপদমর্যাদাসম্পন্ন বাংলাদেশ নৌবাহিনীর কোন কর্মকর্তাকে, অন্যূন ৩ (তিন) বৎসর মেয়াদের জন্য একাডেমি বা ইনস্টিটিউট পরিদর্শক হিসাবে নিয়োগ দান করিতে পারিবে।
 
 
(২) একাডেমি বা ইনস্টিটিউট পরিদর্শক একাডেমি বা ইনস্টিটিউট সম্পর্কিত বিষয়ের দায়িত্বে থাকিবেন এবং সংবিধি ও বিশ্ববিদ্যালয় বিধি দ্বারা নির্ধারিত অথবা ভাইস-চ্যান্সেলর কর্তৃক প্রদত্ত অন্যান্য দায়িত্ব পালন করিবেন।
 
 

  • 1
    "বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি" শব্দগুলি "বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটি, বাংলাদেশ" শব্দগুলি ও কমার পরিবর্তে বিশ্ববিদ্যালয় সংক্রান্ত কতিপয় আইন (সংশোধন) আইন, ২০২৬ (২০২৬ সনের ৭৯ নং আইন) এর ৪ (ক) ধারাবলে প্রতিস্থাপিত।
Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs