প্রিন্ট ভিউ
[সেকশন সূচি]
৭। 1[(১) ব্যাংকের পরিশোধিত শেয়ার মূলধন হইবে ৩০০ (তিনশত) কোটি টাকা যাহা নিম্নবর্ণিত হারে পরিশোধিত হইবে, যথা:-
(ক) ১০%, সরকার বা তৎকর্তৃক পরিচালিত বা নিয়ন্ত্রিত এইরূপ কোনো সংস্থা বা সংগঠন একক, যৌথ বা সম্মিলিতভাবে; এবং
(খ) ৯০%, ব্যাংকের ঋণ গ্রহীতা (শেয়ার হোল্ডার)।]
2[(১ক) ব্যাংকের ঋণগ্রহীতা (শেয়ার হোল্ডার) ক্রমান্বয়ে পরিশোধিত মূলধন বৃদ্ধির মাধ্যমে উপ-ধারা (১) এর দফা (খ)-এ উল্লিখিত অনুপাত অর্জন করিতে পারিবেন।]
(২) 3[বাংলাদেশ ব্যাংক], সময় সময়, ব্যাংকের পরিশোধিত শেয়ার মূলধন বৃদ্ধি করিতে পারিবে, তবে উহা কোনভাবেই অনুমোদিত মূলধনের বেশী হইতে পারিবে না ।
(৩) ঋণ গ্রহীতা তাহার শেয়ার সম শ্রেণির অপর ঋণ গ্রহীতার নিকট হস্তান্তর করিতে পারিবে।