প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩

( ২০১৩ সনের ৫৯ নং আইন )

ধারা ৫ লঙ্ঘনের দণ্ড
১৫। (১) যদি কোন ব্যক্তি, ধারা ৫ এর-
 
(ক) উপ-ধারা (১) এর বিধান লঙ্ঘন করিয়া, ইট প্রস্তুত করিবার উদ্দেশ্যে কৃষিজমি বা পাহাড় বা টিলা হইতে মাটি কাটিয়া বা সংগ্রহ করিয়া ইটের কাঁচামাল হিসাবে উহা ব্যবহার করেন; বা
 
(খ) উপ-ধারা (২) এর বিধান লঙ্ঘন করিয়া, 1[ জেলা প্রশাসকের] অনুমোদন ব্যতীত ইট প্রস্তুতের উদ্দেশ্যে মজা পুকুর বা খাল বা বিল বা খাঁড়ি বা দিঘি বা নদ-নদী বা হাওর-বাওর বা চরাঞ্চল বা পতিত জায়গা হইতে মাটি কাটেন বা সংগ্রহ করেন;
 
তাহা হইলে তিনি অনধিক ২ (দুই) বৎসরের কারাদণ্ড বা অনধিক 2[ ৫ (পাঁচ) লক্ষ] টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হইবেন।
 
3[ (২) যদি কোনো ব্যক্তি ধারা ৫ এর উপ-ধারা (৩) এর অধীন, নির্ধারিত সময়সীমার মধ্যে, সরকার কর্তৃক নির্ধারিত হারে ছিদ্রযুক্ত ইট (hollow brick) ও ব্লক প্রস্তুত না করেন, তাহা হইলে তিনি অনধিক ২ (দুই) লক্ষ টাকা অর্থদণ্ডে দণ্ডিত হইবেন।]

  • 1
    ‘‘জেলা প্রশাসকের’’ শব্দগুলি ‘‘যথাযথ কর্তৃপক্ষের’’ শব্দগুলির পরিবর্তে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন, ২০১৯ (২০১৯ সনের ০১ নং আইন) এর ১৪(ক)(অ) ধারাবলে প্রতিস্থাপিত।
  • 2
    ‘‘৫ (পাঁচ) লক্ষ’’ শব্দ, সংখ্যা ও চিহ্ন ‘‘২ (দুই) লক্ষ’’ শব্দ, সংখ্যা ও চিহ্নের পরিবর্তে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন, ২০১৯ (২০১৯ সনের ০১ নং আইন) এর ১৪(ক)(আ) ধারাবলে প্রতিস্থাপিত।
  • 3
    উপ-ধারা (২) ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন, ২০১৯ (২০১৯ সনের ০১ নং আইন) এর ১৪(খ) ধারাবলে প্রতিস্থাপিত।
Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs