প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

বাংলাদেশ ট্রাভেল এজেন্সি (নিবন্ধন ও নিয়ন্ত্রণ) আইন, ২০১৩

( ২০১৩ সনের ৬১ নং আইন )

অপরাধের আপসযোগ্যতা (Offences to be compoundable)

1[১১ক।  (১) Code of Criminal Procedure, 1898 (Act No. V of 1898) এ ভিন্নতর যাহা কিছুই থাকুক না কেন, নিবন্ধন কর্তৃপক্ষ বা তৎকর্তৃক ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তির প্রতিবেদন ব্যতীত কোনো আদালত ধারা ১১ এর অধীন দণ্ডনীয় কোনো অপরাধ আমলে গ্রহণ করিতে পারিবে না।

(২) উপ-ধারা (১) এর অধীন প্রতিবেদন দাখিলের পূর্বে, নিবন্ধন কর্তৃপক্ষ বা তৎকর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা নির্ধারিত পদ্ধতিতে জরিমানা আরোপ ও আদায় করিয়া ধারা ১১ এর অধীন দণ্ডনীয় অপরাধের আপসরফা করিতে পারিবে :

তবে শর্ত থাকে যে, উক্ত জরিমানার পরিমাণ কোনোক্রমেই ধারা ১১ এর অধীন দণ্ডনীয় অপরাধের বিপরীতে উল্লিখিত অর্থদণ্ডের অধিক হইবে না।

(৩) উপ-ধারা (২) এর অধীন জরিমানা আরোপ ও আদায় করিবার ক্ষেত্রে অভিযুক্ত ব্যক্তিকে শুনানির যুক্তিসঙ্গত সুযোগ প্রদান করিতে হইবে।

(৪) উপ-ধারা (২) এর অধীন জরিমানা আরোপ ও আদায় করিয়া ধারা ১১ এর অধীন দণ্ডনীয় অপরাধের আপসরফা করা হইলে, অভিযুক্ত ব্যক্তি তাহার অপরাধের দায় হইতে অব্যাহতিপ্রাপ্ত হইবেন।]


Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs