প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল এন্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ আইন, ২০১৩

( ২০১৩ সনের ৬৬ নং আইন )

সংজ্ঞা
২। বিষয় বা প্রসঙ্গের পরিপন্থী কোন কিছু না থাকিলে, এই আইনে-
 
 
(১) ‘ইনস্টিটিউট’ অর্থ ধারা ৩ এর অধীন প্রতিষ্ঠিত বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল এন্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ;
 
 
(২) ‘কর্মকর্তা ও কর্মচারী’ অর্থ ইনস্টিটিউটের কোন কর্মকর্তা ও কর্মচারী;
 
 
(৩) ‘চেয়ারম্যান’ অর্থ ইনস্টিটিউটের চেয়ারম্যান;
 
 
(৪) ‘তহবিল’ অর্থ ইনস্টিটিউটের তহবিল;
 
 
(৫) ‘বোর্ড’ অর্থ ধারা ৮ এর অধীন গঠিত পরিচালনা বোর্ড;
 
 
(৬) ‘বিধি’ অর্থ এই আইনের অধীন প্রণীত বিধি;
 
 
(৭) ‘ভাইস-চেয়ারম্যান’ অর্থ ইনস্টিটিউটের ভাইস-চেয়ারম্যান;
 
 
(৮) ‘প্রবিধান’ অর্থ এই আইনের অধীন প্রণীত প্রবিধান;
 
 
(৯) ‘মহাপরিচালক’ অর্থ ইনস্টিটিউটের মহাপরিচালক; এবং
 
 
(১০) ’সদস্য’ অর্থ বোর্ডের সদস্য।

Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs