প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল এন্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ আইন, ২০১৩

( ২০১৩ সনের ৬৬ নং আইন )

ইনস্টিটিউটটের লক্ষ্য ও উদ্দেশ্য
৫। ইনস্টিটিউটটের লক্ষ্য ও উদ্দেশ্য হইবে-
 
 
(ক) আন্তর্জাতিক সম্পর্ক, জাতীয় বিষয়াবলী এবং রাষ্ট্রীয় নীতির সঙ্গে সম্পর্কিত নিরাপত্তা, প্রতিরক্ষা, বহিঃসম্পর্কীয় এবং আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা ও তার কৌশলগত দিকসহ যাবতীয় বিষয়ে অধ্যয়ন, গবেষণা এবং আহরিত জ্ঞান বিতরণ ও উৎকর্ষ সাধনের দায়িত্ব গ্রহণ;
 
 
(খ) দফা (ক) এ বর্ণিত বিষয়সমূহ সম্পর্কে সরকার কর্তৃক পরিকল্পনা প্রণয়ন, নীতি নির্ধারণ ও বাস্তবায়নের ক্ষেত্রে সরকারের চাহিদা মোতাবেক প্রয়োজনে ইনস্টিটিউট কর্তৃক সহায়তা প্রদান;
 
 
(গ) প্রাসঙ্গিক জাতীয় ও আন্তর্জাতিক বিষয়াবলী এবং নীতি সম্পর্কে আরও অধিকতর জ্ঞান অর্জনের লক্ষ্যে এবং প্রজাতন্ত্রের কর্মে নিয়োজিত ব্যক্তিবর্গ এবং সংশ্লিষ্ট প্রাজ্ঞজনের মধ্যে জ্ঞান ও দৃষ্টিভঙ্গি বিনিময়ের লক্ষ্যে একটি কার্যকর ফোরাম গঠন;
 
 
(ঘ) এই আইনে বর্ণিত বিষয়ে দেশের অভ্যন্তরে ও বাহিরে অধ্যয়ন ও গবেষণায় নিয়োজিত প্রতিষ্ঠান ও প্রাজ্ঞজনের মধ্যে তথ্য, মতামত ও উপকরণ বিনিময়;
 
 
(ঙ) আন্তর্জাতিক বিষয়াবলী ও কৌশল বিদ্যা (Strategic Studies) অধ্যয়ন ও গবেষণার জন্য তথ্য-সংরক্ষণ কেন্দ্র হিসাবে দায়িত্ব পালন।

Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs