প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল এন্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ আইন, ২০১৩

( ২০১৩ সনের ৬৬ নং আইন )

ইনস্টিটিউটের ক্ষমতা
৬। (১) ধারা ৫ এর দফা (ক) এ উল্লিখিত জাতীয় এবং আন্তর্জাতিক বিষয়াবলী সম্পর্কে জ্ঞান অর্জনের লক্ষ্যে সভা, বক্তৃতা, সেমিনার, ওয়ার্কশপ এবং কনফারেন্স, ইত্যাদি আয়োজনকরণ;
 
 
(২) ইনস্টিটিউট কর্তৃক পরিচালিত অধ্যয়ন, সমীক্ষা, গবেষণা ও পর্যবেক্ষণের উপর তথ্য সম্বিলত পুস্তক, সাময়িকী এবং প্রতিবেদন প্রকাশ;
 
 
(৩) রিসার্চ স্কলারশিপ এবং ফেলোশিপ প্রদান; এবং
 
 
(৪) এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে প্রাসঙ্গিক অন্যান্য কার্য এবং সরকার কর্তৃক সময় সময় অর্পিত যে কোন দায়িত্ব সম্পাদন।
 

Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs