প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল এন্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ আইন, ২০১৩

( ২০১৩ সনের ৬৬ নং আইন )

জ্যেষ্ঠ ফেলো
১২। (১) কূটনীতি, আন্তর্জাতিক সম্পর্ক, আন্তর্জাতিক অর্থনীতি, রাষ্ট্র বিজ্ঞান, প্রতিরক্ষা, আন্তর্জাতিক নিরাপত্তা, আন্তর্জাতিক আইন এবং কৌশল বিদ্যার অধিক্ষেত্রসমূহে ইনস্টিটিউটে প্রথিতযশা ও অভিজ্ঞতাসম্পন্ন অনধিক ১০ (দশ) জন জ্যেষ্ঠ ফেলো থাকিবেন এবং তাহারা বোর্ড কর্তৃক নির্ধারিত শর্তে ৩(তিন) বৎসর মেয়াদের জন্য নিযুক্ত হইবেন।
 
 
(২) গবেষণা, প্রশিক্ষণ ও অন্যান্য কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে জ্যেষ্ঠ ফেলো পরিকল্পনা প্রণয়ন এবং অন্যান্য বিষয়ে ইনস্টিটিউটকে পরামর্শ ও সহযোগিতা প্রদান করিবেন।
 
 
(৩) মহাপরিচালক জ্যেষ্ঠ ফেলোদের কার্যক্রম সম্পর্কে সময় সময় সভা আহবান করিবেন এবং যদি কোন জ্যেষ্ঠ ফেলো অনিবার্য কারণে মহাপরিচালক কর্তৃক আহুত পরপর তিনটি সভায় লিখিতভাবে অবহিতকরণ ব্যতিরেকে, উপস্থিত থাকিতে ব্যর্থ হন, তাহা হইলে বোর্ডের সিদ্ধান্ত সাপেক্ষে, জ্যেষ্ঠ ফেলো হিসাবে তাহার নিয়োগ বাতিল করা যাইবে।

Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs