প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল এন্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ আইন, ২০১৩

( ২০১৩ সনের ৬৬ নং আইন )

তহবিল
১৪। (১) ইনস্টিটিউটের একটি তহবিল থাকিবে এবং উহাতে নিম্নবর্ণিত অর্থ জমা হইবে, যথাঃ-
 
 
(ক) সরকার কর্তৃক প্রদত্ত অনুদান;
 
 
(খ) সরকারের পূর্বানুমোদনক্রমে, কোন বিদেশী সরকার, সংস্থা বা আন্তর্জাতিক সংস্থা বা ব্যক্তি কর্তৃক প্রদত্ত অনুদান;
 
 
(গ) উপহার ও বৃত্তি ;
 
 
(ঘ) গবেষণাকর্ম ও পরামর্শমূলক সেবাদি হইতে লব্ধ আয়; এবং
 
 
(ঙ) প্রকাশনা-সামগ্রী বিক্রয় এবং উহার রয়্যালটি বাবদ আয়।
 
 
(২) তহবিলের অর্থ বোর্ডের অনুমোদনক্রমে কোন তফসিলি ব্যাংকে জমা রাখিতে হইবে।
 
 
(৩) বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে উক্ত তহবিল পরিচালনা করা হইবে।
 
 
(৪) ইনস্টিটিউটের কর্মকর্তা ও কর্মচারীগণের বেতন, ভাতা ও অন্যান্য পারিশ্রমিকসহ এই আইনের অধীন সংশ্লিষ্ট কার্যাবলীর জন্য তহবিল হইতে অর্থ ব্যয় করা যাইবে।
 
 
(৫) তহবিলের অর্থ হইতে সরকারের নিয়ম-নীতি, বিধি-বিধান অনুসরণক্রমে ইনস্টিটিউটের প্রয়োজনীয় ব্যয় নির্বাহ করা যাইবে।
 
 
(৬) তহবিলের অর্থ বোর্ড কর্তৃক অনুমোদিত কোন খাতে বিনিয়োগ করা যাইবে।
 
 
ব্যাখ্যা।- এই ধারার উদ্দেশ্য পূরণকল্পে ‘তফসিলি ব্যাংক’ বলিতে Bangladesh Bank Order, 1972 (P. O. No. 127 of 1972) এর Article 2(J) তে সংজ্ঞায়িত Schedule Bank |

Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs