প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

পল্লী সঞ্চয় ব্যাংক আইন, ২০১৪

( ২০১৪ সনের ৭ নং আইন )

ব্যবস্থাপনা পরিচালক
১৩। (১) ব্যাংকের একজন ব্যবস্থাপনা পরিচালক থাকিবেন।
 
 
(২) ব্যবস্থাপনা পরিচালক, বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে, বাংলাদেশ ব্যাংকের অনুমোদনক্রমে, বোর্ড কর্তৃক নিযুক্ত হইবেন এবং তাহার চাকুরীর শর্তাবলী বিধি দ্বারা স্থিরীকৃত হইবেঃ
 
 
তবে শর্তে থাকে যে, ব্যবস্থাপনা পরিচালক অন্যান্য শর্তসাপেক্ষে অনধিক ৬৫ (পয়ষট্টি) বৎসর বয়স পর্যন্ত চাকুরীতে বহাল থাকিবেনঃ
 
 
আরও শর্ত থাকে যে, সরকার, বিধি প্রণীত না হওয়া পর্যন্ত, ব্যবস্থাপনা পরিচালক হিসাবে দায়িত্ব পালন করিবার জন্য কোন ব্যক্তিকে নিয়োগ করিতে পারিবেঃ
 
 
আরও শর্ত থাকে যে, এই উপ-ধারার উদ্দেশ্য পূরণকল্পে এই আইন কার্যকর হইবার ৬ (ছয়) মাসের মধ্যে বিধি প্রণয়ন করিতে হইবে।
 
 
(৩) ব্যবস্থাপনা পরিচালক ব্যাংকের সার্বক্ষণিক কর্মকর্তা ও প্রধান নির্বাহী হইবেন।
 
 
(৪) ব্যবস্থাপনা পরিচালকের পদ শূন্য হইলে কিংবা অনুপস্থিতি, অসুস্থতা বা অন্য কোন কারণে ব্যবস্থাপনা পরিচালক তাঁহার দায়িত্ব পালনে অসমর্থ হইলে শুন্য পদে নূতন ব্যবস্থাপনা পরিচালক কার্যভার গ্রহণ না করা পর্যন্ত বা ব্যবস্থাপনা পরিচালক পুনরায় স্বীয় দায়িত্ব পালনে সমর্থ না হওয়া পর্যন্ত, বোর্ড কর্তৃক মনোনীত ব্যাংকের ঊর্ধ্বতন কোন কর্মকর্তা অনধিক তিন মাসের জন্য ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করিতে পারিবেন।
 
 
(৫) ব্যাংকের জন্য ক্ষতিকর কার্যকলাপ রোধকল্পে, আবশ্যকীয় হইলে, বাংলাদেশ ব্যাংক, কারণ লিপিবদ্ধ করিয়া আদেশের মাধ্যমে উক্ত ব্যবস্থাপনা পরিচালককে তাহার পদ হইতে অপসারণ করিতে পারিবে।

Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs