পরিচালনা বোর্ড গঠন
৮। নিম্নবর্ণিত সদস্য সমন্বয়ে পরিচালনা বোর্ড গঠিত হইবে, যথা: -
(ক) চেয়ারম্যান, যিনি ইহার সভাপতিও হইবেন;
(খ) ভাইস-চেয়ারম্যান, যিনি ইহার সহ-সভাপতিও হইবেন;
(গ) পাবর্ত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ কর্তৃক মনোনীত উহার একজন প্রতিনিধি;
(ঘ) রাঙ্গামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি পাবর্ত্য জেলার জেলা প্রশাসক, পদাধিকারবলে;
(ঙ) পাবর্ত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক মনোনীত উহার অন্যূন উপ-সচিব পদমর্যাদার একজন কর্মকর্তা;
(চ) রাঙ্গামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি পাবর্ত্য জেলা পরিষদ কর্তৃক মনোনীত উহাদের একজন করিয়া প্রতিনিধি;
(ছ) বোর্ডের চারজন সদস্য, যাহাদের মধ্যে বোর্ড কর্তৃক মনোনীত একজন ইহার সদস্য–সচিবের দায়িত্ব পালন করিবেন।