প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড আইন, ২০১৪

( ২০১৪ সনের ৮ নং আইন )

বোর্ডের কার্যাবলি, ইত্যাদি
৯। (১) বোর্ডের কার্যাবলি নিম্নরূপ হইবে, যথা:-
 
 
(ক) পাবর্ত্য জেলার জনসংখ্যা, আয়তন ও অনগ্রসরতা বিবেচনা করিয়া পাবর্ত্য জেলাসমূহের উন্নয়নের জন্য প্রকল্প ও স্কিম প্রণয়ন;
 
 
(খ) পাবর্ত্য জেলা সমূহের উপজেলা সদর, ইউনিয়ন ও গ্রামাঞ্চলের জন্য অনধিক ২ (দুই) কোটি টাকার প্রকল্প ও স্কিম অনুমোদন;
 
 
(গ) অনুমোদিত প্রকল্প ও স্কিম বাস্তবায়ন এবং বাস্তবায়ন কার্য তদারকি;
 
 
(ঘ) বিভিন্ন উন্নয়ন সংস্থার আর্থিক বা কারিগরি সহায়তায় পরিচালিত উন্নয়ন প্রকল্প ও স্কিম বাস্তবায়ন;
 
 
(ঙ) উপরি-উক্ত কার্যাবলি সম্পাদনের জন্য উহাদের সহিত সংশ্লিষ্ট বা আনুষঙ্গিক প্রয়োজনীয় অন্যান্য কার্য সম্পাদন।
 
 
(২) পাবর্ত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সার্বিক তত্ত্বাবধানে বোর্ড উহার দায়িত্ব পালন করিবে।

Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs