প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড আইন, ২০১৪

( ২০১৪ সনের ৮ নং আইন )

পরামর্শক কমিটি
১১। (১) নিম্নবর্ণিত সদস্য সমন্বয়ে বোর্ডের একটি পরামর্শক কমিটি গঠিত হইবে, যথা:-
 
 
(ক) চেয়ারম্যান, যিনি ইহার সভাপতিও হইবেন;
 
 
(খ) তিন জন সার্কেল চীফ অথবা তাহাদের মনোনীত প্রতিনিধি;
 
 
(গ) সরকার কর্তৃক মনোনীত পাবর্ত্য জেলা হইতে একজন করিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান;
 
 
(ঘ) সরকার কর্তৃক মনোনীত পাবর্ত্য জেলা হইতে একজন করিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ;
 
 
(ঙ) সরকার কর্তৃক মনোনীত, সার্কেল চীফের সহিত পরামর্শক্রমে, পাবর্ত্য জেলা হইতে একজন করিয়া হেডম্যান;
 
 
(চ) চেয়ারম্যান কর্তৃক মনোনীত, সরকারের পূর্বানুমোদনক্রমে, পাবর্ত্য জেলা হইতে সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানের ৩ (তিন) জন সদস্য।
 
 
(২) উপ-ধারা (১) এর দফা (গ), (ঘ), (ঙ) ও (চ) এর অধীন মনোনীত সদস্যগণ বোর্ড কর্তৃক নির্ধারিত মেয়াদের জন্য সদস্য পদে বহাল থাকিবেন।
 
 
(৩) উপ-ধারা (১) এ উল্লিখিত সদস্যগণ সভায় উপস্থিতির জন্য বোর্ড কর্তৃক নির্ধারিত হারে ভ্রমন ভাতা প্রাপ্য হইবেন।
 
 
(৪) বোর্ড পরামর্শক কমিটির সভার কার্যপদ্ধতি নির্ধারণ করিবে।
 
 
(৫) পরামর্শক কমিটি প্রকল্প ও স্কিম প্রস্তুত এবং উহা বাস্তবায়নের ক্ষেত্রে বোর্ডকে পরামর্শ প্রদান করিবে।

Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs