প্রবেশের ক্ষমতা
১৪। (১) চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যান বা সদস্য বা চেয়ারম্যান কর্তৃক এতদুদ্দেশ্যে ক্ষমতাপ্রাপ্ত যে কোনো ব্যক্তি, জনস্বার্থে, নিম্নবর্ণিত যে কোনো উদ্দেশ্যে পাবর্ত্য জেলার কোনো ভূমিতে প্রবেশ করিতে পারিবেন, যথা:-
(ক) কোনো অনুসন্ধান, জরিপ ,পরীক্ষা, মূল্যায়ন বা তদন্ত;
(খ) ভূমির স্তর গ্রহণ;
(গ) নিম্ন স্তরের মাটি খনন বা ছিদ্র করণ;
(ঘ) পূর্ত কাজের চৌহদ্দি ও সীমারেখা নির্ধারণ;
(ঙ) চিহ্ন বা নালা কাটিয়া উক্তরূপ স্তর, চৌহদ্দি ও সীমারেখা চিহ্নিতকরণ; অথবা
(চ) এই আইনের উদ্দেশ্যে পূরণকল্পে যে কোনো কাজ ।
(২) সংশ্লিষ্ট ভূমির মালিক বা দখলদারকে উক্ত ভূমিতে প্রবেশের উদ্দেশ্য সম্পর্কে অন্যূন ২৪ (চব্বিশ) ঘন্টা পূর্বে নোটিশ প্রদান না করিয়া উপ-ধারা (১) এর অধীন প্রবেশ করা যাইবে না।
(৩) উপ-ধারা (১) এর অধীন কোন কার্যের ফলে যদি ভূমির কোন ক্ষতি হয়, তাহা হইলে বোর্ড ক্ষতিপূরণ প্রদান করিবে।