হোটেল বা রেস্তোরাঁর নিবন্ধন সনদ ইস্যু, ইত্যাদি
৮। (১) কোনো ব্যক্তি হোটেল বা রেস্তোরাঁ পরিচালনা করিতে চাহিলে নির্ধারিত ফি ও পদ্ধতিতে নিবন্ধনের জন্য সংশ্লিষ্ট নিবন্ধকের নিকট আবেদন করিতে হইবে।
(২) উপ-ধারা (১) এর অধীন আবেদন প্রাপ্তির পর আবেদনে উল্লিখিত তথ্যাবলী পরীক্ষা-নিরীক্ষা করিয়া নিবন্ধক উহার সঠিকতা সম্পর্কে-
(ক) নিশ্চিত হইলে নির্ধারিত সময়, পদ্ধতি ও ফরমে আবেদনকারীর অনুকূলে শর্তসহ নিবন্ধন সনদ ইস্যু করিবেন;
(খ) নিশ্চিত না হইলে, আবেদন নামঞ্জুর করিবেন এবং কারণ লিপিবদ্ধ করিয়া, উক্তরূপ নামঞ্জুরের বিষয়টি সিদ্ধান্ত গ্রহণের অনধিক ৩০ (ত্রিশ) কার্য দিবসের মধ্যে সংশ্লিষ্ট আবেদনকারীকে অবহিত করিবেন।
Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs