কাউন্সিলের তহবিল
২২। (১) এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে ‘জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিল তহবিল’ নামে কাউন্সিলের একটি তহবিল থাকিবে এবং উক্ত তহবিলে নিম্নবর্ণিত উৎসসমূহ হইতে প্রাপ্ত অর্থ জমা হইবে, যথা :-
(ক) সরকার কর্তৃক প্রদত্ত অর্থ বা অনুদান;
(খ) সরকারের পূর্বানুমোদনক্রমে, কোন বিদেশী ব্যক্তি, বিদেশী সরকার, সংস্থা বা আন্তর্জাতিক সংস্থা হইতে প্রাপ্ত অনুদান বা ঋণ;
(গ) গবেষণা স্বত্ব ও সেবা হইতে প্রাপ্ত আয়;
(ঘ) কোন স্থানীয় ব্যক্তি বা কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনুদান; এবং
(ঙ) অন্য কোন বৈধ উৎস হইতে প্রাপ্ত অর্থ।
(২) উপ-ধারা (১) এর অধীন গঠিত তহবিলে জমাকৃত অর্থ কোন তফসিলি ব্যাংকে জমা রাখিতে হইবে এবং কাউন্সিল কর্তৃক নির্ধারিত পদ্ধতিতে তহবিল হইতে উক্ত অর্থ উত্তোলন ও ব্যয় করা যাইবে।
(৩) তহবিল হইতে কাউন্সিলের প্রয়োজনীয় ব্যয় নির্বাহ করা যাইবে :
তবে শর্ত থাকে যে, কাউন্সিলের উক্ত ব্যয় নির্বাহের ক্ষেত্রে প্রচলিত বিধি-বিধান অনুসরণ করিতে হইবে।
ব্যাখ্যা।- ‘তফসিলি ব্যাংক’ বলিতে
Bangladesh Bank Order, 1972 (P.O.No.127 of 1972) এ সংজ্ঞায়িত 'Scheduled Bank' |