যুব সংগঠনের গঠনতন্ত্র সংশোধন
৭। (১) নিবন্ধন কর্তৃপক্ষের অনুমোদন গ্রহণপূর্বক যুব সংগঠনের গঠনতন্ত্র সংশোধন করা যাইবে।
(২) নিবন্ধন কর্তৃপক্ষ, এই আইন বা তদধীন প্রণীত বিধির সাথে সামঞ্জস্যপূর্ণ হওয়া সাপেক্ষে, গঠনতন্ত্রে আনীত সংশোধন অনুমোদন করিবে।
(৩) নিবন্ধন কর্তৃপক্ষ অনুমোদিত সংশোধনীর একটি অনুলিপি অনুমোদনের তারিখ হইতে ১৫ (পনের) কর্মদিবসের মধ্যে সংশ্লিষ্ট যুব সংগঠনকে প্রদান করিবে।
Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs