যুব সংগঠনের বিলুপ্তি
১০। (১) যদি নিবন্ধন কর্তৃপক্ষের এইরূপ বিশ্বাস করিবার যুক্তিসঙ্গত কারণ থাকে যে, কোন যুব সংগঠন-
(ক) এই আইন বা বিধির পরিপন্থী কার্যক্রম পরিচালনা করিতেছে; বা
(খ) উহার গঠনতন্ত্র, রাষ্ট্র বা জনস্বার্থের পরিপন্থী কার্যক্রম পরিচালনা করিতেছে;
তাহা হইলে নিবন্ধন কর্তৃপক্ষ, বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে, সংশ্লিষ্ট যুব সংগঠনকে, আত্মপক্ষ সমর্থনের সুযোগ প্রদান করতঃ তদ্কর্তৃক প্রদত্ত বক্তব্য বা তথ্যে সন্তুষ্ট না হইলে, সামগ্রিক বিষয়ের উপর ভিত্তি করিয়া সরকারের নিকট একটি প্রতিবেদন পেশ করিবে।
(২) সরকার, উপ-ধারা (১) এর অধীন প্রতিবেদন প্রাপ্তির পর, যুক্তিযুক্ত মনে করিলে, সংশ্লিষ্ট যুব সংগঠন বিলুপ্তির আদেশ প্রদান করিতে পারিবে এবং উক্ত আদেশ প্রদানের তারিখ হইতে যুব সংগঠনটি বিলুপ্ত হইবে।
Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs