স্বেচ্ছা অবসায়ন
১১। (১) যুব সংগঠনের বিশেষ সাধারণ সভায় উপস্থিত সদস্যদের তিন- চতুর্থাংশ সদস্যের সিদ্ধান্ত অনুসারে, বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে, নিবন্ধন কর্তৃপক্ষের নিকট স্বেচ্ছা অবসায়নের জন্য আবেদন করা যাইবে।
(২) উপ-ধারা (১) এ উল্লিখিত আবেদনের সত্যতা যাচাই করিয়া নিবন্ধন কর্তৃপক্ষ সন্ত্তষ্ট হইলে যুব সংগঠনটির অবসায়নের আদেশ প্রদান করিবে।
Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs