মিথ্যা তথ্য প্রদান, ব্যক্তিগত বা রাজনৈতিক দলীয় স্বার্থে সংগঠনের ব্যবহার, ইত্যাদির দণ্ড
১৫। যুব সংগঠনের কোন সদস্য-
(ক) নিবন্ধন কর্তৃপক্ষের নিকট পেশকৃত কোন প্রতিবেদনে অথবা সর্বসাধারণের অবগতির জন্য প্রকাশিত তথ্যে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বা জ্ঞাতসারে মিথ্যা বা প্রতারণার আশ্রয় গ্রহণ করিয়া থাকিলে;
(খ) ব্যক্তি বা রাজনৈতিক দলীয় স্বার্থে যুব সংগঠন অথবা উহার অর্থ বা অন্য কোন সম্পদ ব্যবহার করিলে; বা
(গ) নিবন্ধন কর্তৃপক্ষ কর্তৃক গৃহীত কোন পদক্ষেপে হস্তক্ষেপ বা বাধার সৃষ্টি করিলে বা তদকর্তৃক যাচিত তথ্য প্রদান করিতে অস্বীকার করিলে
উহা অপরাধ হিসাবে গণ্য হইবে এবং তজ্জন্য তিনি অনধিক ৬ (ছয়) মাস কারাদণ্ড অথবা অনধিক ৫০ (পঞ্চাশ) হাজার টাকা অর্থদণ্ড বা উভয়দণ্ডে দণ্ডিত হইবেন।
Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs