প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

রপ্তানি উন্নয়ন ব্যুরো আইন, ২০১৫

( ২০১৫ সনের ১৩ নং আইন )

পরিচালনা ও প্রশাসন
৫। (১) ব্যুরোর পরিচালনা ও প্রশাসনের দায়িত্ব একটি পরিচালনা পর্ষদের উপর ন্যস্ত থাকিবে এবং ব্যুরো যে সকল ক্ষমতা প্রয়োগ ও কার্য-সম্পাদন করিতে পারিবে, পরিচালনা পর্ষদও সেই সকল ক্ষমতা প্রয়োগ ও কার্য-সম্পাদন করিতে পারিবে।
 
 
(২) উপ-ধারা (১) এ উল্লিখিত বিধানাবলির সামগ্রিকতাকে ক্ষুণ্ন না করিয়া, ব্যুরো, ইহার কার্যাবলি সম্পাদনের উদ্দেশ্যে,-
 
 
(ক) কোন কার্যের উদ্যোগ গ্রহণ, বরাদ্দকৃত বাজেট বা কোন বিশেষ তহবিল বরাদ্দের আওতায় ব্যয় নির্বাহ, উহার ব্যবহারের জন্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী ও যন্ত্রপাতি ক্রয় এবং প্রয়োজনীয় বা সমীচীন মনে করিলে, যে কোন ধরনের চুক্তি সম্পাদন ও উহা কার্যকর করিতে পারিবে;
 
 
(খ) কোন পরিকল্পনা প্রণয়ন বা বাস্তবায়নে যে কোন স্থানীয় কর্তৃপক্ষ বা সরকারি সংস্থা বা অন্য কোন জাতীয় বা আন্তর্জাতিক সংস্থার নিকট হইতে পরামর্শ ও সহায়তা চাহিতে বা গ্রহণ করিতে পারিবে।
 
 
(৩) পরিচালনা পর্ষদ উহার দায়িত্ব পালন ও কার্য-সম্পাদনের ক্ষেত্রে এই আইন, বিধি, প্রবিধান ও সরকার কর্তৃক, সময় সময়, প্রদত্ত নির্দেশনা অনুসরণ করিবে।
 
 

Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs