প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

রপ্তানি উন্নয়ন ব্যুরো আইন, ২০১৫

( ২০১৫ সনের ১৩ নং আইন )

তহবিল, ইত্যাদি
১০। (১) ব্যুরোর একটি তহবিল থাকিবে এবং উহাতে নিম্নবর্ণিত উৎস হইতে প্রাপ্ত অর্থ জমা হইবে, যথা :-
 
 
(ক) সরকার কর্তৃক প্রদত্ত অনুদান;
 
 
(খ) স্থানীয় কর্তৃপক্ষ এবং অন্যান্য সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান কর্তৃক প্রদত্ত অনুদান;
 
 
(গ) সরকারের পূর্বানুমোদনক্রমে, অভ্যন্তরীণ উৎস হইতে গৃহীত ঋণ;
 
 
(ঘ) সরকারের পূর্বানুমোদনক্রমে, বিদেশি সরকার, সংস্থা বা আন্তর্জাতিক সংস্থা হইতে প্রাপ্ত অনুদান ও ঋণ;
 
 
(ঙ) চেম্বার্স অব কমার্স, বাণিজ্যিক সংগঠন, সংস্থা এবং কোন সমিতির নিকট হইতে প্রাপ্ত অনুদান; এবং
 
 
(চ) অন্য কোন উৎস হইতে প্রাপ্ত অর্থ।
 
 
(২) তহবিলের অর্থ পর্ষদের অনুমোদনক্রমে কোন তফসিলি ব্যাংকে জমা রাখিতে হইবে।
 
 
(৩) পরিচালনা পর্ষদ কর্তৃক নির্ধারিত পদ্ধতিতে উক্ত তহবিল পরিচালনা করিতে হইবে।
 
 
(৪) এই আইনের অধীন সম্পাদিত কোন কার্য সংক্রান্ত ব্যয়সহ অন্যান্য সকল দায় ব্যুরোর তহবিল হইতে নির্বাহ করা যাইবে।
 
 
(৫) সরকারের-নিয়মনীতি ও বিধি-বিধান অনুসরণক্রমে তহবিলের অর্থ হইতে ব্যুরোর প্রয়োজনীয় ব্যয় নির্বাহ করিতে হইবে।
 
 
ব্যাখ্যা। এই ধারার উদ্দেশ্য পূরণকল্পে, ‘তফসিলি ব্যাংক’ অর্থ The Bangladesh Bank Order, 1972 (P.O. No. 127 of 1972) এর Article 2(J) তে সংজ্ঞায়িত Schedule Bank ।

Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs