সংজ্ঞা
২। বিষয় বা প্রসঙ্গের পরিপন্থী কোন কিছু না থাকিলে, এই আইনে -
(১) ‘‘তফসিল’’ অর্থ এই আইনের কোন তফসিল;
(২) ‘‘লেভী’’ অর্থ কোন পণ্য বা সেবার উপর আমদানি, উৎপাদন বা সরবরাহ পর্যায়ে আরোপিত শুল্ক, কর, ফি বা চার্জ; এবং
(৩) ‘‘সারচার্জ’’ অর্থ কোন পণ্য বা সেবার উপর আমদানি, উৎপাদন বা সরবরাহ পর্যায়ে আরোপিত এইরূপ কোন ফি বা চার্জ, যাহা উক্ত পণ্য বা সেবার উপর বিদ্যমান কর, ফি বা চার্জ এর অতিরিক্ত হিসাবে আরোপিত।
Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs