প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

[ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি, বাংলাদেশ] আইন, ২০১৬

( ২০১৬ সনের ৩১ নং আইন )

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিশেষত বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তির ক্ষেত্রে অগ্রসরমান বিশ্বের সাথে সঙ্গতি রক্ষার নিমিত্ত বাংলাদেশে উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ সৃষ্টি, আধুনিক জ্ঞানচর্চা বিশেষ করিয়া তথ্য ও যোগাযোগ প্রযুক্তির উপর যথাযথ গুরুত্ব প্রদানসহ পঠন-পাঠন ও গবেষণা কার্য পরিচালনা, নূতন প্রযুক্তি উদ্ভাবন এবং ‘‘ডিজিটাল বাংলাদেশ’’ প্রতিষ্ঠার গতিকে তরান্বিত করিবার লক্ষ্যে গাজীপুর জেলায় 1[ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি, বাংলাদেশ] নামে একটি বিশ্ববিদ্যালয় স্থাপনকল্পে বিধান প্রণয়নের লক্ষ্যে প্রণীত আইন

যেহেতু তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিশেষত বিজ্ঞান প্রকৌশল ও প্রযুক্তির ক্ষেত্রে অগ্রসরমান বিশ্বের সাথে সঙ্গতি রক্ষার নিমিত্ত বাংলাদেশে উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ সৃষ্টি, আধুনিক জ্ঞানচর্চা বিশেষ করিয়া তথ্য ও যোগাযোগ প্রযুক্তির উপর যথাযথ গুরুত্ব প্রদানসহ পঠন-পাঠন ও গবেষণা কার্য পরিচালনা, নূতন প্রযুক্তি উদ্ভাবন এবং ‘‘ডিজিটাল বাংলাদেশ’’প্র্রতিষ্ঠার গতিকে তরান্বিত করিবার লক্ষ্যে গাজীপুর জেলায় 2[ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি, বাংলাদেশ] নামে একটি বিশ্ববিদ্যালয় স্থাপনকল্পে বিধান প্রণয়ন করা সমীচীন ও প্রয়োজনীয়;

 
 

সেহেতু এতদ্দ্বারা নিম্নরূপ আইন করা হইল:

সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তন

১। (১) এই আইন  3[ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি, বাংলাদেশ]  আইন, ২০১৬ নামে অভিহিত হইবে।

 
 

(২) সরকার, সরকারি গেজেটে, প্রজ্ঞাপন দ্বারা, যে তারিখ নির্ধারণ করিবে সেই তারিখে এই আইন কার্যকর হইবে।


Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs