প্রথম শ্রেণির পেট্রোলিয়ামের আধারে (receptacles) সতর্কবাণী প্রদর্শন
৮। (১) প্রথম শ্রেণির পেট্রোলিয়ামের সকল আধারের বাহিরতলে অথবা আধারের বাহিরতলে লিপিবদ্ধ করা দুষ্কর বা সম্ভব না হইলে উক্ত আধার যে স্থানে মজুদ রাখা হয় সেই স্থানে ‘‘পেট্রোল’’ বা ‘‘মোটর স্পিরিট’’ প্রথম শ্রেণির প্রকৃতির পেট্রোলিয়ামের সহিত সমার্থক অনুরূপ কোনো সতর্কবাণী এমন সুস্পষ্ট অক্ষরে, খোদাই, অঙ্কন, ছাপা বা মুদ্রণ করিতে হইবে যাহাতে উহা সহজে দৃশ্যমান হয়।
(২) উপ-ধারা (১) এর বিধান নিম্নবর্ণিত ক্ষেত্রে প্রযোজ্য হইবে না, যথা:-
(ক) ৯ (নয়) লিটারের কম ধারণ ক্ষমতাসম্পন্ন দৃঢ়ভাবে মুখ বন্ধ প্লাস্টিক, পাথর বা ধাতবের কোনো আধার যাহাতে বিক্রয়ের জন্য নহে এমন প্রথম শ্রেণির পেট্রোলিয়াম থাকে;
(খ) কোনো মোটরযানের মধ্যে নিবিষ্ট অন্তর্দাহ ইঞ্জিনের সহিত সংযুক্ত ট্যাংক যাহা মোটরযান বা ইঞ্জিনে চালিকাশক্তি উৎপাদনের উদ্দেশ্যে ব্যবহারের নিমিত্ত ধারণ করা হয়;
(গ) পেট্রোলিয়াম পরিবহনের পাইপলাইন;
(ঘ) সম্পূর্ণভাবে ভূগর্ভে স্থাপিত কোনো ট্যাংক; বা
(ঙ) সরকার কর্তৃক, সময় সময়, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, এই ধারার কার্যকারিতা হইতে অব্যাহতি প্রদানকৃত এইরূপ কোনো শ্রেণির আধার।