প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

পেট্রোলিয়াম আইন, ২০১৬

( ২০১৬ সনের ৩২ নং আইন )

তৃতীয় অধ্যায়

লাইসেন্স, ইত্যাদি

লাইসেন্স, ইত্যাদি
১১। (১) লাইসেন্স প্রদানের জন্য লাইসেন্সিং কর্তৃপক্ষ হইবে প্রধান বিস্ফোরক পরিদর্শক বা তদ্‌কর্তৃক এতদুদ্দেশ্যে ক্ষমতাপ্রাপ্ত অন্য কোনো বিস্ফোরক পরিদর্শক।
 
 
(২) লাইসেন্সের জন্য প্রতিটি আবেদন লাইসেন্সিং কর্তৃপক্ষের নিকট দাখিল করিতে হইবে।
 
 
(৩) লাইসেন্সের জন্য আবেদন, লাইসেন্স নবায়ন, সংরক্ষণ, প্রদর্শন, স্থগিতকরণ, বাতিল ও এতদ্‌সংশ্লিষ্ট সকল বিষয়াদি বিধি দ্বারা নির্ধারিত হইবে।

Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs