প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

পেট্রোলিয়াম আইন, ২০১৬

( ২০১৬ সনের ৩২ নং আইন )

চতুর্থ অধ্যায়

পেট্রোলিয়াম পরীক্ষণ

পরীক্ষণ সরঞ্জামের সনদপত্র প্রদান
১৫। (১) পেট্রোলিয়ামের জ্বলনাঙ্ক নির্ধারণের জন্য ধারা ১৪ এর অধীন নিযুক্ত কর্মকর্তার নিকট আদর্শ পরীক্ষণ সরঞ্জামের সহিত তুলনা করিবার নিমিত্ত, সরকার কর্তৃক, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, নির্ধারিত ফি প্রদানপূর্বক, যদি থাকে, কোনো সরঞ্জাম দাখিল করা হইলে উক্ত কর্মকর্তা উক্ত সরঞ্জাম তুলনা করিবেন।
 
 
(২) যদি কোনো সরঞ্জাম আদর্শ পরীক্ষণ সরঞ্জামের সহিত তুলনা করিয়া বিধি দ্বারা নির্ধারিত সীমার মধ্যে পাওয়া যায়, তাহা হইলে উক্ত কর্মকর্তা উক্ত সরঞ্জামে একটি বিশেষ সংখ্যা এবং তুলনা করিবার তারিখ দৃঢ়ভাবে মুদ্রিত বা খোদাই করিয়া দিবেন, এবং বিধি দ্বারা নির্ধারিত ফরমে একটি সনদপত্র প্রদানপূর্বক এই মর্মে প্রত্যয়ন করিবেন যে, সরঞ্জামটি উক্ত তারিখে আদর্শ পরীক্ষণ সরঞ্জামের সহিত তুলনা করা হইয়াছে, এবং উহা বিধি দ্বারা নির্ধারিত সীমার মধ্যে পাওয়া গিয়াছে।
 
 
(৩) উপ-ধারা (২) এ প্রদানকৃত সনদপত্রে অন্যান্য বিষয়ের মধ্যে সরঞ্জামটি দ্বারা পরিচালিত পরীক্ষার ফলাফলে কতটা শুদ্ধিকরণ আবশ্যক তাহা সুনির্দিষ্ট করিয়া দিবেন।
 
 
(৩) এই ধারার অধীন প্রদানকৃত সনদপত্র বিধি দ্বারা নির্ধারিত মেয়াদে বৈধ থাকিবে।
 
 
(৪) ভিন্নরূপ প্রমাণিত না হইলে, এই ধারার অধীন প্রদানকৃত কোনো সনদপত্র যে মেয়াদের জন্য বৈধ থাকিবে সেই মেয়াদে উক্ত সনদপত্রে উল্লিখিত যে কোনো বিষয়ের প্রমাণ হিসেবে গণ্য হইবে।
 
 
(৫) এই ধারার অধীন কোনো কর্মকর্তা কর্তৃক প্রদানকৃত সকল সনদপত্র বিধি দ্বারা নির্ধারিত একটি নিবন্ধন বহিতে সংরক্ষণ করিবেন।

Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs