আপিল
৬। (১) এই আইনের ধারা ৫ এর অধীন প্রদত্ত কোন আদেশ দ্বারা কোন ব্যক্তি সংক্ষুব্ধ হইলে তিনি উক্তরূপ আদেশ প্রাপ্তির ৩০(ত্রিশ) দিনের মধ্যে বিধি দ্বারা নির্ধারিত কর্তৃপক্ষের নিকট আপিল দায়ের করিতে পারিবেন।
(২) উপ-ধারা (১) এর অধীন আপিল বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে দাখিল করিতে হইবে।
(৩) আপিল কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলিয়া গণ্য হইবে।
Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs