প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

অর্থ আইন, ২০১৭

( ২০১৭ সনের ১৪ নং আইন )

সরকারের আর্থিক প্রস্তাবাবলী কার্যকরকরণ এবং কতিপয় আইন সংশোধনকল্পে প্রণীত আইন
যেহেতু সরকারের আর্থিক প্রস্তাবাবলী কার্যকরকরণ এবং নিম্নবর্ণিত উদ্দেশ্যসমূহ পূরণকল্পে কতিপয় আইন সংশোধন করা সমীচীন ও প্রয়োজনীয়;
 
 
 
সেহেতু এতদ্দ্বারা নিম্নরূপ আইন করা হইলঃ-

প্রথম অধ্যায়

প্রারম্ভিক

সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তন
১। (১) এই আইন অর্থ আইন, ২০১৭ নামে অভিহিত হইবে।;
 
(২) এই আইনের তৃতীয় অধ্যায় অবিলম্বে কার্যকর হইবে।;
 
(৩) এই আইনের দ্বিতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায়, এবং পঞ্চম অধ্যায় ২০১৭ সনের ১ জুলাই তারিখে কার্যকর হইবে।

Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs