পরিচালনা পরিষদের কার্যাবলি
১৪। পরিচালনা পরিষদের কার্যাবলি হইবে নিম্নরূপ, যথা:-
(ক) বিদ্যমান আইন, বিধি, নীতিমালা, গাইডলাইন ইত্যাদি এবং সরকার কর্তৃক সময়ে সময়ে জারীকৃত প্রজ্ঞাপন, পরিপত্র, অফিস আদেশ, পত্র ইত্যাদি অনুসরণে কর্তৃপক্ষের কর্মকাণ্ড সুষ্ঠুভাবে ব্যবস্থাপনা ও পরিচালনা করা;
(খ) উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত ও সুপারিশ বাস্তবায়ন করা;
(গ) কর্তৃপক্ষের লক্ষ্য ও উদ্দেশ্যের সাথে সঙ্গতিপূর্ণ অন্য কোন কর্মকাণ্ড।
Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs