প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট আইন, ২০১৭

( ২০১৭ সনের ২২ নং আইন )

গবেষক বা প্রযুক্তিবিদ নিয়োগ
২১। (১) গম ও ভুট্টা সম্পর্কিত উদ্ভূত কোন সমস্যা নিরসন বা উহাদের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কোন প্রযুক্তি বা কৌশল উদ্ভাবনের জন্য ইনস্টিটিউট, সরকারের পূর্বানুমোদনক্রমে, গবেষক বা প্রযুক্তিবিদ নিয়োগ করিতে পারিবে।
 
(২) ইনস্টিটিউট উপ-ধারা (১) এর উদ্দেশ্য পূরণকল্পে, উন্মুক্ত প্রতিযোগিতার মাধ্যমে গবেষক বা প্রযুক্তিবিদ নিয়োগ করিতে পারিবে।
 
(৩) উপ-ধারা (২) এর অধীন গবেষক বা প্রযুক্তিবিদ পাওয়া না গেলে ইনস্টিটিউট, উপ-ধারা (১) এর উদ্দেশ্য পূরণকল্পে, সরকারের পূর্বানুমোদনক্রমে, বিদেশি গবেষক বা প্রযুক্তিবিদ নিয়োগ করিতে পারিবে।

Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs