প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট আইন, ২০১৭

( ২০১৭ সনের ২২ নং আইন )

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের গম গবেষণা কেন্দ্র এবং ভুট্টা শাখার বিলোপ, ইত্যাদি
২৭। (১) এই আইনের অধীন ইনস্টিটিউট প্রতিষ্ঠার সঙ্গে সঙ্গে Bangladesh Agricultural Research Institute Ordinance, 1976 (Ordinance No. LXII of 1976) এর অধীন প্রতিষ্ঠিত বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, অতঃপর বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট বলিয়া উল্লিখিত, এর গম গবেষণা কেন্দ্র এবং উদ্ভিদ প্রজনন বিভাগের ভুট্টা শাখা, অতঃপর বিলুপ্ত গম গবেষণা কেন্দ্র এবং ভুট্টা শাখা বলিয়া উল্লিখিত, বিলুপ্ত হইবে।
 
(২) বিলুপ্ত গম গবেষণা কেন্দ্র এবং ভুট্টা শাখার সকল কার্যক্রম এবং বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের গম গবেষণা কেন্দ্রের সকল গবেষণা কেন্দ্র, আঞ্চলিক কেন্দ্র, উপ-কেন্দ্র, গবেষণা প্রকল্প এবং স্থাপনা ইনস্টিটিউটের নিকট হস্তান্তরিত ও উহার উপর ন্যস্ত হইবে।
 
(৩) বিলুপ্ত গম গবেষণা কেন্দ্র এবং ভুট্টা শাখার জন্য বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট কর্তৃক গৃহীত সকল দায় ও বাধ্যবাধকতা ইনস্টিটিটের দায় ও বাধ্যবাধকতা হইবে।
 
(৪) উপ-ধারা (২) এর অধীন ইনস্টিটিউটের নিকট হস্তান্তরিত কার্যক্রম হইতে উদ্ভূত কোন বিষয়ে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট কর্তৃক বা উহার বিরুদ্ধে দায়েরকৃত কোন মামলা বা আইনগত কার্যধারা ইনস্টিটিউট কর্তৃক বা উহার বিরুদ্ধে দায়েরকৃত মামলা বা আইনগত কার্যধারা বলিয়া গণ্য হইবে।
 
(৫) বিলু্প্ত গম গবেষণা কেন্দ্র ও ভুট্টা শাখায় কর্মরত কর্মচারীগণ ইনস্টিটিউটের কর্মচারী হইবেন এবং তাহারা যে শর্তে চাকরিতে নিযুক্ত ছিলেন ইনস্টিটিউট কর্তৃক পরিবর্তিত না হওয়া পর্যন্ত সেই একই শর্তে নিযুক্ত থাকিবেন।

Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs