প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস্ এন্ড সার্জনস্ আইন, ২০১৮

( ২০১৮ সনের ২ নং আইন )

কাউন্সিলের সভাপতি, সহ-সভাপতি, কোষাধ্যক্ষ, ইত্যাদি
৮। (১) কাউন্সিলের সদস্যগণ, বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে, তাহাদের মধ্য হইতে একজন সভাপতি, একজন সিনিয়র সহ-সভাপতি, একজন সভাপতি এবং একজন কোষাধ্যক্ষ নির্বাচন করিবেন।
 
(২) সভাপতি, সিনিয়র সহ-সভাপতি, সহ-সভাপতি এবং কোষাধ্যক্ষ ২ (দুই) বৎসর মেয়াদের জন্য নির্বাচিত হইবেন:
 
তবে শর্ত থাকে যে, পরবর্তী সভাপতি, সিনিয়র সহ-সভাপতি, সহ-সভাপতি এবং কোষাধ্যক্ষ নির্বাচিত না হওয়া পর্যন্ত প্রত্যেকে স্ব স্ব দায়িত্ব পালন করিবেন:
 
আরও শর্ত থাকে যে, কোন ব্যক্তি পূর্ববর্ণিত পদে দুইবারের অধিক নির্বাচিত হইতে পারিবেন না।
 
(৩) সভাপতি, সিনিয়র সহ-সভাপতি, সহ-সভাপতি এবং কোষাধ্যক্ষ নির্বাচন সংক্রান্ত কোন বিরোধ দেখা দিলে উহা সরকারের নিকট প্রেরণ করিতে হইবে এবং সরকার কর্তৃক প্রদত্ত সিদ্ধান্তই চূড়ান্ত বলিয়া গণ্য হইবে।

Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs