প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস্ এন্ড সার্জনস্ আইন, ২০১৮

( ২০১৮ সনের ২ নং আইন )

বার্ষিক প্রতিবেদন ও বাজেট
১৬। (১) কাউন্সিল প্রত্যেক অর্থ বৎসর সমাপ্ত হইবার পূর্বে উহার কার্যাবলির উপর একটি বার্ষিক প্রতিবেদন এবং পরবর্তী অর্থ বৎসরের জন্য কলেজের সম্ভাব্য আয় ও ব্যয়ের উপর বাজেট প্রস্তুত করিবে।
 
(২) উপ-ধারা (১) এর অধীন প্রস্তুতকৃত বার্ষিক প্রতিবেদন ও বাজেট কলেজের বার্ষিক সাধারণ সভায় উপস্থাপন করিতে হইবে।
 
(৩) কলেজের বার্ষিক সাধারণ সভায় উপস্থিত ফেলোগণের সংখ্যা গরিষ্ঠ ভোটে বার্ষিক প্রতিবেদন ও বাজেট, সংশোধনসহ বা সংশোধন ব্যতিরেকে, অনুমোদিত হইবে।
 

Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs