প্রবেশের ক্ষমতা
২৫। (১) চেয়ারম্যান বা তাহার নিকট হইতে ক্ষমতাপ্রাপ্ত কোন কর্মচারী, এই আইন, বিধি বা প্রবিধানের বিধান সাপেক্ষে, কর্তৃপক্ষের এখতিয়ারাধীন এলাকার কোন ভূমিতে নিম্নবর্ণিত যে কোন উদ্দেশ্যে প্রবেশ করিতে পারিবেন, যথা:
(ক) কোন অনুসন্ধান, জরিপ, পরীক্ষা, মূল্যায়ন বা তদন্ত;
(খ) ভূমির স্তর গ্রহণ;
(গ) নিম্ন স্তরের মাটি খনন বা ছিদ্রকরণ;
(ঘ) পূর্ত কাজের চৌহদ্দি ও সীমারেখা নির্ধারণ;
(ঙ) চিহ্ন বা নালা কাটিয়া উক্তরূপ স্তর, চৌহদ্দি ও সীমারেখা চিহ্নিতকরণ; অথবা
(চ) এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে যে কোন কাজ।
(২) সংশ্লিষ্ট ভূমির মালিক বা দখলদারকে উক্ত ভূমিতে প্রবেশের উদ্দেশ্য সম্পর্কে অন্যূন ২৪ (চবিবশ) ঘন্টা পূর্বে নোটিশ প্রদান করিয়া সূর্যোদয়ের পর ও সূর্যাস্তের পূর্বে যে কোন সময় উপ-ধারা (১) এর অধীন প্রবেশ করিতে পারিবে।
(৩) উপ-ধারা (১) এর অধীন কোন কার্যের ফলে যদি ভূমির কোন ক্ষতি হয়, তাহা হইলে কর্তৃপক্ষ ক্ষতিপূরণ প্রদান করিবে।