প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

ওয়ান স্টপ সার্ভিস আইন, ২০১৮

( ২০১৮ সনের ১০ নং আইন )

সংজ্ঞা
২। বিষয় বা প্রসঙ্গের পরিপন্থি কোনো কিছু না থাকিলে, এই আইনে-
 
(১) ‘‘আঞ্চলিক ওয়ান স্টপ কেন্দ্র’’ অর্থ ধারা ৫ এর উপ-ধারা (১) এ উল্লিখিত আঞ্চলিক ওয়ান স্টপ সার্ভিস কেন্দ্র;
 
(২) ‘‘ওয়ান স্টপ সার্ভিস’’ অর্থ এই আইনের অধীন কেন্দ্রীয় ওয়ান স্টপ সার্ভিস কর্তৃপক্ষ বা আঞ্চলিক কেন্দ্র কর্তৃক তপশিল-খ তে বর্ণিত কোনো সেবা প্রদানের প্রক্রিয়া;
 
(৩) ‘‘কেন্দ্রীয় ওয়ান স্টপ সার্ভিস কর্তৃপক্ষ’’ অর্থ ধারা ৪ এর উপ-ধারা (১) এ উল্লিখিত কেন্দ্রীয় ওয়ান স্টপ সার্ভিস কর্তৃপক্ষ;
 
(৪) ‘‘তপশিল’’ অর্থ এই আইনের নিম্নবর্ণিত কোন তপশিল, যথা :-
 
(ক) কেন্দ্রীয় ওয়ান স্টপ সার্ভিস কর্তৃপক্ষের তালিকা তপশিল-ক; এবং
 
(খ) সেবা, সুবিধা, প্রণোদনা, লাইসেন্স, অনুমতি, ছাড়পত্র বা পারমিট প্রদানকারী সংস্থা বা কর্তৃপক্ষ এবং সেবাসমূহের তালিকা তপশিল-খ;
 
(৫) ‘‘নির্ধারিত’’ অর্থ বিধি দ্বারা নির্ধারিত;
 
(৬) ‘‘ফোকাল পয়েন্ট’’ অর্থ ধারা ৪ এর উপ-ধারা (৫) এর অধীন সেবা, সুবিধা, প্রণোদনা, লাইসেন্স, অনুমতি, ছাড়পত্র বা পারমিট প্রদানকারী সংস্থা বা কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত কোনো ব্যক্তি; এবং
 
(৭) ‘‘সেবা, সুবিধা, প্রণোদনা, অনুমতি, ছাড়পত্র বা পারমিট প্রদানকারী সংস্থা বা কর্তৃপক্ষ’’ অর্থ তপশিল-খ এ উল্লিখিত সেবা, সুবিধা, প্রণোদনা, লাইসেন্স, অনুমতি, ছাড়পত্র বা পারমিট প্রদানকারী সংস্থা বা কর্তৃপক্ষ।

Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs