প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট আইন, ২০১৮

( ২০১৮ সনের ১৪ নং আইন )

ইনস্টিটিউট প্রতিষ্ঠা

৩। (১) এই আইন কার্যকর হইবার সঙ্গে সঙ্গে, এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে, ঢাকা জেলার সাভার উপজেলায় 1[জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট (National Institute of Youth Development)] নামে একটি ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হইবে।

 

(২) ইনস্টিটিউট একটি সংবিধিবদ্ধ সংস্থা হইবে এবং ইহার স্থায়ী ধারাবাহিকতা ও একটি সাধারণ সীলমোহর থাকিবে এবং এই আইনের বিধান সাপেক্ষে, উহার স্থাবর ও অস্থাবর উভয় প্রকার সম্পত্তি অর্জন করিবার , অধিকারে রাখিবার ও হস্তান্তর করিবার ক্ষমতা থাকিবে এবং ইহা স্বীয় নামে মামলা দায়ের করিতে পারিবে ও ইহার বিরুদ্ধেও মামলা দায়ের করা যাইবে।

 

(৩) ইনস্টিটিউট, সরকারের পূর্বানুমোদনক্রমে, বাংলাদেশের যে কোনো স্থানে উহার শাখা স্থাপন করিতে পারিবে।


  • 1
    "জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট (National Institute of Youth Development)" শব্দগুলি ও বন্ধনী "শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট (Sheikh Hasina National Institute of Youth Development)" শব্দগুলি ও বন্ধনীর পরিবর্তে শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট (সংশোধন) আইন, ২০২৬ (২০২৬ সনের ৩৯ নং আইন) এর ৪ ধারাবলে প্রতিস্থাপিত। (২৭ আগস্ট, ২০২৪ তারিখে কার্যকর হইয়াছে)
Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs